বিজিবি-বিএসএফ বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। বৈঠকে বাংলাদেশের নিরস্ত্র নাগরিকদের গুলি করে হত্যা, বিজিবি সদস্যদের নাজেহাল করা, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, বাংলাদেশে অনুপ্রবেশ, অস্ত্র, মাদক, সীমা‌ন্তের ১৫০ গজের মধ্যে নির্মাণকাজ ও সীমান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হবে।