বিজিবি-বিএসএফ সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল আজ শনিবার ঢাকায় আসছে। গতকাল শুক্রবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টায় রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে। এতে বাংলাদেশের পক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনসহ ২৮ জন এবং বিএসএফ মহাপরিচালক কে কে শর্মাসহ ১৯ জন ভারতের পক্ষে অংশ নেবেন।
এদিকে সম্মেলন উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ধানমন্ডি এলাকার জাতীয় বাস্কেটবল জিমনেশিয়ামে বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে ভারতের প্রতিনিধিদল আগামী বুধবার ঢাকা ছাড়বে।