বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন কাল দিল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার দিল্লিতে শুরু হচ্ছে।
ভারতের রাজধানীতে অনুষ্ঠেয় পাঁচ দিনের বৈঠকে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
আর ভারতের ২২ সদস্যের নেতৃত্ব দেবেন বিএসএফের মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক।