
বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি গুগলের আয়োজনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে ২৪ আগস্ট ‘গুগল বাস প্রচারণা’ অনুষ্ঠিত হয়। প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের সামনে ইন্টারনেট সেবা ও তথ্যপ্রযুক্তি অপরাধবিষয়ক নানা তথ্য তুলে ধরা হয়।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিদ্যানগর ক্যাম্পাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ রণজিৎ কুমার ধর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আহমদ সালাহ উদ্দীন, ইংরেজি বিভাগের সভাপতি অজিত কুমার দাশ, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সুদীপ্ত দেব, বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক আ ফ ম মোদাচ্ছের আলী, উপরেজিস্ট্রার সালাহ্ উদ্দীন, সহকারী রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সৈয়দ মিনহাজ হোসেন, আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম, গুগল বাংলাদেশের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সাজেদুর রহমান ও মেহেরাব হোসেন।
অধ্যাপক রণজিৎ কুমার ধর বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জানানোর জন্য গুগল বাসের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বিজ্ঞপ্তি।