বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আন্তবিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ৩০ মে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিদ্যানগর ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুদীপ্ত দেব। বক্তব্য দেন ডেপুটি রেজিস্ট্রার সালাহ উদ্দীন শাহরিয়ার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আবছার, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম, প্রভাষক সৈয়দ মিনহাজ হোসেন, প্রভাষক শামসুন্নাহার, সহকারী রেজিস্ট্রার দিলীপ বড়ূয়া প্রমুখ।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীর ২৩টি দল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিজিসি ইনটুজারস দল প্রথম, বিজিসি ট্রায়স দল দ্বিতীয় এবং বিজিসি মাস্টারমাইন্ড তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের সাবেক ছাত্র পরাগ পাল।