বিজেএমসির চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োজিত মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৯ জুলাই বা যোগদানের তারিখ থেকে হুমায়ুন খালেদের নতুন চুক্তি কার্যকর হবে।