বিজেপির ইফতারে খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।গতকাল শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ ইফতার আয়োজনে বিজেপির সভাপতি আন্দালিব রহমানের আমন্ত্রণে চারদলীয় ঐক্যজোট ও সমমনা দলের শীর্ষ নেতারাও অংশ নেন। ইফতারে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক প্রমুখ অংশ নেন।