বিজেপির মহাসচিব শামীমের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন গতকাল সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকির্যাসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শামীম আল মামুন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের লিয়াজোঁ কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। বিজেপির সভাপতি আন্দালিব রহমান প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার বিকেলে শামীম আল মামুনকে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে দাফন করা হবে। এর আগে আজ বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।শামীমের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিজেপির সভাপতি আন্দালিব রহমান পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।