বিজ্ঞান অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা ‘বিজ্ঞান অলিম্পিয়াড-২০১১’-এর বরিশাল বিভাগীয় প্রতিযোগিতা। এতে অংশ নেয় বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি ও পিরোজপুর জেলা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের দুই গ্রুপের ৭৫৫ জন প্রতিযোগী। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করেন।