বিজ্ঞান উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান উত্সব আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। উত্সবে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। আয়োজক কমিটির সদস্যসচিব রানী নাছরীন জানান, ক্যাম্পাসে প্রতিদিনই থাকবে প্রকল্প প্রদর্শনী। এ ছাড়া গণিত অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক উপস্থিত বক্তৃতা ছাড়া নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার উত্সবের সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।