বিজ্ঞান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে গতকাল বুধবার থেকে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে শুরু হয়েছে আন্তস্কুল ও কলেজ বিজ্ঞান উৎসব। উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ বিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম হোসেন সরকার। কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, রাজউক কলেজ ছাড়াও ঢাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান উৎসবে অংশ নিচ্ছে। তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে আগামীকাল শুক্রবার।