বিজ্ঞান ও গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের আয়োজনে গতকাল রোববার বিজ্ঞান ও গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে এই উৎসব উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রের প্রদর্শন করেন। সকালে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক অদ্বৈত কুমার দাস প্রমুখ।