প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক আমির হোসেন খান বলেছেন, বিজ্ঞান ও গণিতের সমন্বয়ে আমাদের কাজ করতে হবে। গণিত না জানলে বিজ্ঞান জানা সম্ভব নয়। আর বিজ্ঞানের মধ্য দিয়েই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব। গতকাল বুধবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণিত বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওই অনুষ্ঠান হয়।