বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে সরকারি কারিগরি কলেজে দুই দিনব্যাপী অভ্যন্তরীণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজের অধ্যক্ষ আমির আলী আজাদ প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে ৫৮টি প্রকল্প উপস্থাপন করে শিক্ষার্থীরা। এর মধ্যে অন্যতম ছিল সাশ্রয়ী খরচে প্রাকৃতিক সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় রেলগেট, ডিজিটাল সিটি, ভূকম্পন পূর্বাভাস যন্ত্র, সৌরশক্তিতে যানবাহন ইত্যাদি। মূলত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা সৃষ্টি করতেই এ প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনীটি স্বাধীনতা দিবসেও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত থাকবে।