প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে তিনদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম আজাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা ভবশংকর রায় প্রমুখ। মেলায় স্কুল, কলেজ ও ক্লাব পর্যায়ে ৩০টি স্টল অংশ নিচ্ছে।