প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের সরকারি মহিলা কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ২৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মতিন মিয়ার সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম দেলওয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মেলায় জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রকল্প প্রদর্শন করেন। চাঁদপুর প্রতিনিধি