বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল রোববার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, সোনারগাঁ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন, বৈদ্যার বাজার এনএএম পাইলট উচ্চবিদ্যালয়, মোগড়াপাড়া এইচজিজিএস সঞ্চৃতি বিদ্যায়তন, সিনহা স্কুল অ্যান্ড কলেজ, মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।