বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আলোকিত দেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।গতকাল শনিবার ঢাকার নবাবগঞ্জে তিন উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে উপবৃত্তি প্রকল্পের গতিশীলতা বৃদ্ধি ও সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণবিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, যে জাতি শিক্ষাবঞ্চিত, সে জাতি অনুন্নত। তাই বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালন করারও আহ্বান জানান।নবাবগঞ্জ উপজেলা ওয়াছেক মিলনায়তনে উপবৃত্তির প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ দত্ত, নবাবগঞ্জ উপজেলার ইউএনও মাহবুবা আক্তার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া প্রমুখ।