বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে সার্নের সঙ্গে বাংলাদেশের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা সার্নের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার চুক্তিতে সই করেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম শামীম আহসান। সার্নের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্থাটির মহাপরিচালক রল্ফ হয়ার। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চুক্তি সই করার সময় রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘ভিশন ২০২১’ গ্রহণ করার শুরু থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ওপর জোর দিয়ে আসছে। ওই লক্ষ্য পূরণের ক্ষেত্রে সার্নের সঙ্গে এ চুক্তি একটি মাইলফলক হয়ে থাকবে।
সার্নের মহাপরিচালক তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং জনগণের দোরগোড়ায় বিজ্ঞান ও প্রযুক্তির সুফল পৌঁছে দিতে
সরকারের নানা প্রচেষ্টার প্রশংসা করেন।