বিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াডের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার বিজ্ঞান ও রসায়ন অলিম্পিয়াডের বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও বাংলাদেশ রসায়ন সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।

সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এরপর  পরিবেশন করা হয় জাতীয় সংগীত। প্রতিযোগিতার উদ্বোধন করেন অলিম্পিয়াডের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলরাম রায়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন।

প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৩০টি প্রতিষ্ঠান থেকে রসায়ন অলিম্পিয়াডে ৯৫০ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে ২৫০ জন অংশ নেন। সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক ফাতিহা ফারহানা। বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-১-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আতিকুল ইসলাম।