বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার জেলা শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ স্লোগানে জেলা প্রশাসক জাকীর হোসেন এর উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। নীলফামারী মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল গফ্ফার এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন প্রমুখ।