বিজ্ঞান বিষয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশীয়ভাবে প্রযুক্তির বিকাশ ঘটাতে হবে। অন্য দেশের ওপর নির্ভর করে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গতকাল শনিবার বিজ্ঞানবিষয়ক এক জাতীয় সেমিনারে দেশের বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষকেরা এ অভিমত ব্যক্ত করেন। রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে ‘বাংলাদেশে বিজ্ঞান: একুশ শতকের চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারে কৃষি, মৎস্য, জৈবপ্রযুক্তি, পুষ্টিবিজ্ঞান, শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাকর্ম তুলে ধরার মাধ্যমে দেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে আলোকপাত করেন বিশিষ্ট ব্যক্তিরা।