বিজ্ঞান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের কাছে বিজ্ঞান শিক্ষাকে আরও গ্রহণীয় করতে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত দুই দিনের বিজ্ঞান মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫৩টি প্রকল্প প্রদর্শন করে। সমাপনী দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল এ টি এম হাসান আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবদুস সাত্তার, অধ্যাপক অসিম কুমার সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন বিজ্ঞান মেলার সভাপতি সহকারী অধ্যক্ষ ইলিয়াস আলী। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি