বিজ্ঞান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ স্লোগানে জামালপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। জামালপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। গতকাল শনিবার দুপুরে জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন। মেলা উপলক্ষে জিলা স্কুলের প্রধান শিক্ষক শামসুন নাহার মাকসুদার সভাপতিত্বে আলোচনা সভা হয়। মেলায় জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নতুন হাইস্কুল, সিংহজানি বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়সহ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করেছে।