প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার থেকে কুমিল্লায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৬। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ওই মেলা হচ্ছে। সকাল ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। জেলা প্রশাসক মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুল ওহাব, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান ও মেলার প্রধান সমন্বয়ক কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান। মেলায় ২০০টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।