প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর সাপাহারে গতকাল বুধবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জামাননগর উচ্চবিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন ইউএনও মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামাননগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান মিঞা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার। আলোচনা শেষে অতিথিরা স্কুলের খুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন।