বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে শুরু হচ্ছে ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফেয়ার ফর স্টুডেন্টস অব বাংলাদেশ (এসআইএফএসবি)-২০১৬’। আজ শুক্রবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দিনব্যাপী এই বিজ্ঞান মেলাটি অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করেছে সাইফেয়ার বিডি নামের একটি প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই মেলায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীদের অর্থ পুরস্কার ও সনদ দেওয়া হবে। বিজ্ঞপ্তি।