বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলায় গতকাল সোমবার কাতিপুর-কালিনগর উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান, কালাইবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, মশিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান প্রমুখ। পরে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ঘুরে দেখেন অতিথিরা।