বিজ্ঞান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে দিনব্যাপী আন্তবিদ্যালয় বিজ্ঞান মেলা গত বৃহস্পতিবার জেলা সদরের সোনারায় সংগলশী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জিকরুল হকের সভাপতিত্বে সকালে উদ্বোধনী ও বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান চৌধুরী, ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।