প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার ঈশান ইনস্টিটিউশনে গতকাল মঙ্গলবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। দিনব্যাপী আয়োজনে ৩০টি স্টলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রকল্প তুলে ধরে। ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামচুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবা আক্তার প্রমুখ।