বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল বুধবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তিমেলা। ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলার ইনডোর স্টেডিয়াম ও গ্রন্থাগারে অনুষ্ঠিত এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার প্রথম দিন গতকাল বুধবার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি