প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে এস আলম পোখরাজ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম, দাতা সদস্য কফিল উদ্দিন সিকদার, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক অখিল রঞ্জন প্রমুখ। মেলায় ১০১টি স্টল স্থান পায়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি