বিজ্ঞান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজে গতকাল বুধবার দিনব্যাপী আন্তস্কুল বিজ্ঞান মেলা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। কারিতাস ও ক্যাথলিক ধর্মপ্রদেশ রাজশাহী অঞ্চল এর আয়োজন করে। প্রতিযোগিতায় ধর্মপ্রদেশের নাটোরসহ রাজশাহী ও পাবনার ছয়টি স্কুলের ৯২ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। বিদ্যালয় চত্বরে ফাদার পল গমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশপ জেভার্স রোজারিও। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও ইশরাত ফারজানা, ফাদার বিকাশ রিবেরু, দিপক এক্কা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ ফাদার লাজারুশ রোজারিও। অংশ নেওয়া প্রতিষ্ঠান হচ্ছে বড়াইগ্রামের সেন্ট যোসেফস, সেন্ট লুইস, চাটমোহরের সেন্ট রীটাস্, পাবনার মুক্তিদাতা, রাজশাহীর সেন্ট লুইস ও নাটোরের মরিয়ম স্কুল।