বিজ্ঞান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১৯ মার্চ থেকে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হচ্ছে। নগরের সেন্ট প্লাসিড হাইস্কুল প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, এবারের মেলার প্রতিপাদ্য ‘প্রযুক্তি করতে পারে দারিদ্র্য মোচন’। মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন করবে। ১৯ মার্চ বেলা সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। ২১ তারিখ বিকেল চারটায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।