বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গত শনিবার আন্তবিদ্যালয় বিজ্ঞান মেলা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেন্ট লুইস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন ফাদার পল গমেজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্রিষ্টধর্মীয় রাজশাহী অঞ্চলের বিশপ জের্ভাস রোজারিও। মেলায় সেন্ট লুইস, সেন্ট যোশেফস ও সেন্ট রীটার্স উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানে কৃষি, ভূগোল ও পরিবেশ, জলবায়ু পরিবর্তন, রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞান বিষয়ে আবিষ্কারের ওপর শিক্ষার্থীরা ৩৬টি প্রদর্শনী স্টল স্থাপন করে।