প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে গত শনিবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে সামাজিক সংগঠন সমর্পণ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌরজিৎ সরকার। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারি, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আক্কাস আলি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সমর্পণের সাধারণ সম্পাদক ফাত্তাহুল ইসলাম প্রমুখ।