প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আন্তবিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় ইউএসএসের আয়োজনে অনুষ্ঠিত ওই বিজ্ঞান মেলায় সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহম্মেদ আহসান হাবিব, ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।