বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার নয়নপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিজ্ঞান মেলা হয়। রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অধ্যাপক এম ই এইচ আরিফ। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী। মেলায় নবম শ্রেণির শিক্ষার্থী আল-ফয়সাল ও মাহমুদুল হাসান আশিকের ‘ডিজিটাল সিটি’ প্রজেক্ট চ্যাম্পিয়ন, দশম শ্রেণির শিক্ষার্থী মাহবুবুর রহমানের ‘ফ্লাড অ্যালার্মিং মেশিন’ প্রথম রানারআপ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী আহনাফ হোসেনের ‘উইন্ড মিল’ প্রজেক্ট দ্বিতীয় রানারআপ হয়। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ও কচি-কাঁচা একাডেমির মোট ৫২ জন শিক্ষার্থীর ২৫টি প্রজেক্ট মেলায় প্রদর্শিত হয়।