বিজ্ঞান মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল থেকে শুরু হয়েছে খুদে উদ্ভাবকদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০১৬। মেলায় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রকল্প নিয়ে অংশগ্রহণ করছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহী এই মেলার আয়োজন করেছে। গতকাল সকালে বিসিএসআইআর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর ভারপ্রাপ্ত পরিচালক মো. মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।