প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে শুরু হচ্ছে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ১৭ থেকে ১৯ জানুয়ারি সরকারি গুরুদয়াল কলেজে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবগুলো তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে। এ ছাড়া থাকবে বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভা। মেলার দ্বিতীয় দিনের সভায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. মির্জা মোফাজ্জল ইসলাম প্রধান বক্তা থাকবেন। ১৯ জানুয়ারি পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হবে।