প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জের আশরাফগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহসিনা বেগম, বিদ্যালয়ের দাতা সদস্য নুর আলম প্রামাণিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান প্রমুখ। মেলার আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষকেরা। এতে ১০টি স্টল দেওয়া হয়।