বিজ্ঞান মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল বিকেলে পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন মেলা উদ্বোধন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামছুল আজমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রমেন চন্দ্র সাহা, বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবধন বর্মণ। মেলায় জেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক তিন শতাধিক প্রকল্প উপস্থাপন করেছে।