প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনায় শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান উদ্ভাবনী মেলা। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রথম দিনে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রকল্প প্রদর্শন করে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এ ছাড়া প্রতিটি শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে দেয়াল পত্রিকাও বের করে।