প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ২০১৬ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান। শেরপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এতে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) ফরিদ আহমেদ, সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ প্রমুখ।