বিজ্ঞান মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল বুধবার থেকে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। পৌর শহরের ঐতিহ্য জাদুঘর চত্বরে জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ। এতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী, জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ বক্তৃতা করেন। |