৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আগামী ১-৩ জুন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হবে। ‘জ্ঞানবিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যৎ’ এই স্লোগান সামনে রেখে অনুষ্ঠানে ৬৪টি জেলা থেকে আগত জেলা পর্যায়ে জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকারী প্রতিযোগী, গাইডসহ তরুণ ও অপেশাদার উদ্ভাবকেরা এতে অংশ নেবেন। বিজ্ঞপ্তি