বিজ্ঞানী মাকসুদুল আলম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের জীবনরহস্য উন্মোচনকারী বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে কুইনস মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই বিজ্ঞানী। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি যকৃতের জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদুল আলমকে যুক্তরাষ্ট্রে দাফন করা হবে।