বিজ্ঞানী মাকসুদুল আলমের দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানী মাকসুদুল আলমের দাফন আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে হওয়ার কথা রয়েছে। পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী এই বিজ্ঞানী গত শনিবার যুক্তরাষ্ট্রে মারা যান। হাওয়াইয়ে অবস্থানরত তাঁর ভাই মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, হাওয়াইয়ান জেনারেল পার্কের মুসলিম সিমেট্রিতে (কবরস্থানে) মাকসুদুল আলমকে সমাহিত করা হবে। কাল বুধবার ঢাকার লালমাটিয়ায় ছোট বোনের বাসায় তাঁর কুলখানি হবে।