বিজ্ঞানী মাকসুদুলকে মরণোত্তর পুরস্কার দেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক মাকসুদুল আলমকে তাঁর সৃষ্টিশীল কাজের জন্য মরণোত্তর জাতীয় পুরস্কার দেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গতকাল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মাকসুদুল আলম সরকাির পৃষ্ঠপোষকতায় ২০১০ সালে পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। সরকার তাঁর সাতটি আবিষ্কারের মেধাস্বত্ব পেতে আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, মোসলেম উদ্দীন, মামুনুর রশিদ, এ কে এম রেজাউল করিম, নুরুল ইসলাম ওমর ও উম্মে কুলসুম অংশ নেন।