বিজ্ঞানীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের জে৵ষ্ঠ বিজ্ঞানী অধ্যাপক কুনাল কুমার দাসকে সংবর্ধনা দিয়েছে সিলেটের এমসি কলেজ। গতকাল মঙ্গলবার সকালে এমসি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে দেওয়া এই সংবর্ধনায় তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ হায়াতুল ইসলাম আকঞ্জি, গণিত বিভাগের অধ্যাপক অরুণ চন্দ্র পাল, নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিরঞ্জন দে। কুনাল কুমার দাসের পৈতৃক বাড়ি বৃহত্তর সিলেটের জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া গ্রামে। তাঁর বাবা ১৯৩০ সালে ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করার পর ভারতে চলে যান। বাবার শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত এমসি কলেজ পরিদর্শনে কুনাল কুমার দাস সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন।